Privacy Policy
EzyMart Live আমাদের গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তাকে গুরুত্ব দেয়। আপনি আমাদের ওয়েবসাইট ব্যবহার বা অর্ডার করার সময় যে তথ্য প্রদান করেন, তা প্রয়োজনীয় সেবা প্রদান ও অর্ডার সম্পন্ন করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়।
আমরা যেসব তথ্য সংগ্রহ করতে পারি:
নাম, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, ডেলিভারি ঠিকানা, অর্ডারের তথ্য এবং ওয়েবসাইট ব্যবহারের কিছু প্রযুক্তিগত তথ্য।
তথ্য ব্যবহারের উদ্দেশ্য:
আপনার অর্ডার নিশ্চিত করা, পণ্য ডেলিভারি করা, কাস্টমার সাপোর্ট প্রদান করা, আমাদের সেবা উন্নত করা এবং প্রয়োজনীয় অর্ডার সংক্রান্ত যোগাযোগ করা।
Cookies ও Tracking Technologies:
আমাদের ওয়েবসাইটে Cookies এবং অন্যান্য tracking technologies ব্যবহার করা হতে পারে, যা ওয়েবসাইটের কার্যকারিতা, ভিজিটর আচরণ ও বিজ্ঞাপনের কার্যকারিতা বুঝতে সাহায্য করে।
তথ্যের নিরাপত্তা:
আমরা গ্রাহকের ব্যক্তিগত তথ্য অননুমোদিত ব্যবহার, পরিবর্তন বা প্রকাশ থেকে সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।
তৃতীয় পক্ষ:
অর্ডার সম্পন্ন করার প্রয়োজনে কুরিয়ার, পেমেন্ট সার্ভিস বা প্রয়োজনীয় সেবা প্রদানকারীর সাথে সীমিত তথ্য শেয়ার করা হতে পারে। আমরা গ্রাহকের ব্যক্তিগত তথ্য বিক্রি করি না।
নীতিমালা পরিবর্তন:
EzyMart Live প্রয়োজন অনুযায়ী এই Privacy Policy আপডেট করতে পারে। পরিবর্তিত নীতিমালা এই পেজে প্রকাশ করা হবে।